Image

‘আমি নিজের কবর নিজেই খুঁড়ছি’ জনৈক ইসরাইলি বন্দি। 

Digging his own grave.

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: এখনও হামাসের হাতে বন্দি ৪৯ জন ইজরায়েলি নাগরিক। মনে করা হচ্ছে, এটা খাতায় কলমে হিসেব। ওই পণবন্দিদের মধ্যে বড়জোর ২০ জন বেঁচে আছেন। এই পরিস্থিতিতে এবার সামনে এল এক ভয়ংকর ভিডিও। সেখানে এক বছর চব্বিশের শীর্ণকায় যুবককে দেখা যাচ্ছে। একটা আবদ্ধ টানেলের ভিতরে তিনি মাটি খুঁড়তে খুঁড়তে ধীর গলায় বললেন, ”আমি যা করছি তা নিজের কবর নিজেই খোঁড়া।” এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে অর্ধনগ্ন কঙ্কালসার ডেভিড বলছেন, ”আমি যা করছি তা নিজেই নিজের কবর খোঁড়ার শামিল। আমার শরীরটা রোজই দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। সরাসরি নিজের কবরের দিকে হাঁটছি। এই সেই কবর যেখানে আমাকে কবরস্থ করা হবে। মুক্তির সময় পেরিয়ে যাচ্ছে। কমে আসছে আমার বিছানায় আমার পরিবারের সঙ্গে শোওয়ার সম্ভাবনাও।” ভিডিওটি মুক্তি পাওয়ার পর ডেভিডের পরিবার একটি বিবৃতি পেশ করেছে, ”প্রচার চালানোর জন্য ইচ্ছাকৃত ভাবে আমাদের ছেলেকে ব্যবহার করা হচ্ছে। এর চেয়ে ভয়ংকর কিছু বিশ্বে কখনও ঘটেছে বলে মনে হয় না। ওকে উপোস থাকতে হচ্ছে হামাসের প্রোপাগান্ডার কারণেই।” ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আক্রমণ করেছিল ইজরায়েলে। সেই সময় ১,২১৯ জন ইজরায়েলি প্রাণ হারিয়েছিলেন।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top