• Home
  • পশ্চিমবঙ্গ
  • Jiban krishna saha ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণের।
Jibankrishna in jail custody till September 12

Jiban krishna saha ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণের।

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন জীবনকৃষ্ণ (jiban krishna saha)।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিবিআই ততটা তথ্য না দিলেও ইডির হাত থেকে বিধায়ক জীবনকৃষ্ণের রেহাই পাওয়া মুশকিল। ইডির হাতে এমন কিছু ফোন কল এসেছে তাতে ইডির পক্ষের যুক্তি খুবই বলিষ্ঠ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের দেওয়া হয়েছে বিধায়ককে। সূত্রের খবর বেলা ১২টা ৪০ নাগাদ কোর্ট রুমে ঢোকেন জীবনকৃষ্ণ। সেই সময় কাঠগড়ার পাশেই কোর্ট রুমে বেঞ্চে বসে তার স্ত্রী ও পুত্র। কাঠগড়ায় ওঠার আগে ছেলের দুটো গাল জড়িয়ে জীবন নিজের মাথা ঠেকান ছেলের মাথায়। কপালে চুমু খেয়েই কেঁদে ফেলেন বিধায়ক।

জীবনকৃষ্ণ অপরাধী কি অপরাধী নয়, তার প্রমাণ ভবিষ্যৎ বলবে। কিন্তু একজন বিধায়ককে বার বার জেলে যেতে হচ্ছে এটা খুবই লজ্জার খবর। আজ কাঠগড়ায় রীতিমত কাঁদতে দেখা যায় জীবনকৃষ্ণকে। শনিবার অর্থাৎ আজ ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করা হয় ইডির তরফে। তদন্তের অগ্রগতি সম্পর্কিত তথ্য দেওয়া কেস ডায়েরি জমা দেওয়া হয় আদালতে। জীবনকৃষ্ণের আইনজীবী ১২ দিনের জেল হেফাজত মঞ্জুরের আবেদন করলে আদালত তা প্রত্যাখ্যান করে।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top