• Home
  • পশ্চিমবঙ্গ
  • পা দিয়ে লিখে বর্ধমানের জগন্নাথ কলেজে ভর্তির আবেদন করলেন।
Image

পা দিয়ে লিখে বর্ধমানের জগন্নাথ কলেজে ভর্তির আবেদন করলেন।

অদম্য মনের জোরে পা দিয়ে লিখে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ।

নিজস্ব প্রতিনিধি, মেমারি: না, জগন্নাথের হাত দুটো কোনো কাজ করে না। একদিকে মনের জোর ও অন্যদিকে পা দিয়ে লিখেই জগন্নাথ পাশ করেছে উচ্চমাধ্যমিক। পা দিয়ে লিখেই কলেজে ভর্তির জন্য আবেদন জানিয়েছে। তার দুর্বলতাকেই তার জোর বানিয়ে নিয়েছে পূর্ব বর্ধমানের জগন্নাথ। পা দিয়েই লেখা থেকে ছবি আঁকা সবই করে সে। আরও পড়াশোনা করে শিক্ষক হয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায় জগন্নাথ। পূর্ব বর্ধমানের সিমলা আদিবাসীপাড়ার বাসিন্দা জগন্নাথ মাণ্ডি। প্রতিবন্ধকতাকে জয় করার পাশাপাশি প্রতিকূল পরিবেশের মাঝেই বড় হয়ে উঠেছে সে। মা-বাবা কেউই থাকেনা তার সঙ্গে৷ ঠাকুরমা ও দাদার কাছেই বড় হয়ে ওঠা তার। এছাড়াও তার এই যুদ্ধে পাশে থেকেছে বাকি পরিবারের সদস্যরা, তাই তার অদম্য মনের জোরে আজ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পর এবার কলেজে ভর্তির জন্য আবেদন করেছে সে।জগন্নাথ জানায়, শুধু পরিবারের সদস্যরাই নয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও তার এই লড়াইয়ে অনেক সহযোগিতা করেছেন। নুদিপুর ভুপেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের ছাত্র ছিল জগন্নাথ। সে যাতে পা দিয়ে লিখতে পারে তাই বিদ্যালয় তার বসার জন্য বিশেষভাবে তৈরি বেঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তার পা দিয়ে লেখা শুরু ছোটবেলা থেকেই। জগন্নাথ যখন পড়াশোনা শুরু করে, তাকে পা দিয়ে প্রথম লিখতে শেখান তারই এক শিক্ষিকা। তিনিই জগন্নাথকে পায়ে পেন ধরিয়ে লেখা শিখিয়েছেন। পড়াশোনা করে শিক্ষক হয়েই পরিবারের পাশে দাঁড়াতে চায় জগন্নাথ।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top