• Home
  • পশ্চিমবঙ্গ
  • Hawker eviction campaign হকারদের পুনর্বাসনের দাবিতে বিজেপির বিক্ষোভ।
Image

Hawker eviction campaign হকারদের পুনর্বাসনের দাবিতে বিজেপির বিক্ষোভ।

হকার উচ্ছেদ অভিযান Hawker Eviction Campaign

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: বেশ কয়েকদিন ধরেই কোলকাতা সহ রাজ‍্যের একাধিক পুরসভা এলাকায় হকার উচ্ছেদ অভিযান চলেছে। ফুটপাত ও সরকারি এলাকা বেআইনিভাবে দখল করে হকাররা ব‍্যবসা করছিল।
এর ফলে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় নির্দেশ দেন সরকারি জায়গা ও ফুটপাথ দখল মুক্ত করতে। অন‍্যান‍্য পুরসভা এলাকার সাথে হুগলীর বিভিন্ন এলাকাতেও বেআইনিভাবে জবর দখলমুক্ত করতে হকার উচ্ছেদ করার নির্দেশ দেন মূখ‍্যমন্ত্রী।
এই নিয়ে অসন্তোষ দেখা যায় হকারদের মধ‍্যে। তারা দীর্ঘদিন ধরে এই ভাবেই রাস্তার পশে ব‍্যবসা করে সংসার চালাচ্ছিল। কিন্তু তাদের তুলে দিলে কি ভাবে সংসার চালাবে এই নিয়েই ক্ষোভ তৈরী হয় হকারদের মধ‍্যে। তারা পুনর্বাসন দাবি করে। এদের পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার চুঁচুড়া ঘড়ির মোড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। চুঁচুড়ার মন্ডল সভাপতি দেবমাল‍্য নিয়োগীর নেতৃত্বে এদিন দুপুরে এই কর্মসূচি পালন করা হয়। এই প্রশঙ্গে দেবমাল‍্য বাবু বলেন, পুনর্বাসনের কথা না ভেবেই সরকার হকার উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে। এরা দীর্ঘদিন ধরে ব‍্যবসা করছে। এই ব‍্যবসা থেকে যে আয় হয়,তাই দিয়েই এরা সংসার চালায়। এই আয় বন্ধ হলে, হকারদের সংসার চলবে কি উপায়ে। তাই সরকারের কাছে আবেদন, হকারদের উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসনের ব‍্যবস্থা করে দিক সরকার।


দেবমাল‍্য নিয়োগী ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হুগলী জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহ সভাপতি গোপাল উপাধ‍্যায় সহ অন‍্যান‍্য নেতৃত্ব ও কর্মী – সমর্থকগন। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। ব‍্যস্ততম রাস্তার উপরে বেশ কিছুক্ষন বিজেপি বিক্ষোভ দেখায়। এরপর পুলিশ আশ্বস্ত করলে, তারা বিক্ষোভ তুলে নেয়।
এই প্রশঙ্গে সুরেশ সাউ বলেন, চুঁচুড়া শহর জুড়ে তৃণমূল সরকারের নির্দেশে হকার উচছেদ করা হচ্ছে। রাস্তা চলচলে সুবিধা হওয়ার জন‍্য। কিন্তু এতগুলো মানুষের ভাত মেরে রাস্তার উন্নতি মেনে নেওয়া অসম্ভব। তাই পুনর্বাসনের স্বচ্ছ দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হলো। এই দাবি না মেনে হকারদের উচ্ছেদ করলে আগামীদিনে বিজেপি আরও বড় আন্দোলনে যাবে বলেও জানিয়েছেন সুরেশ সাউ।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top