Image

Ghatal drowned আবার ডুবলো ঘাটাল।

কৃষকরা বর্ষার শুরুতেই বড় ক্ষতির মুখে পড়েছেন।

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ঘাটাল রয়ে গেলো ঘাটালেই। ঘাটাল মাস্টার প্ল্যান কি হবে বা কতদূর হবে তা নিয়ে প্রশ্নের মাঝেই আবার নদীর জলে ডুবলো ঘাটাল। কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায়। আর এই বন্যার ফলেই চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের কৃষি প্রধান এলাকা ডুবেছে বিঘের পর বিঘে কৃষি জমি। চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। কৃষকদের দাবি, চলতি বৎসরে ইতিমধ্যেই তারা পাঁচবার বন্যার সম্মুখীন হয়েছেন। এবার ফের একই ছবি হলে রেহাই পাওয়া মুশকিল। শিলাবতী ও কেঠিয়া নদীর জল ও ভাঙা বাঁধ দিয়ে জল প্রবেশ করে ডুবেছে বিঘের পর বিঘে কৃষি জমির ধান। এমনিতেই কিছুদিন আগে বন্যায় নষ্ট হয়েছিল শাক-সবজি সহ অন্যান্য ফসলের। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে তারা।

বারবার ডুবে যাওয়ার ফলে জমিতেই নষ্ট হয়ে যাবে ধান গাছ। এমনটাই মনে করছেন কৃষকরা। কৃষকদের দাবি, বছর বছর একই ছবি দেখা গেলেও কোনও বছরেই তারা ঠিকভাবে সরকারি ক্ষতিপূরণ পাননি। আবারও চলতি বছরে পরপর বন্যায় চরম ক্ষতির আশঙ্কা। পুজোর আগে বাড়ছে চিন্তা। এদিকে বিপদসীমা ছুঁইছুঁই শিলাবতী। প্রথম বন্যায় ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামত হয়নি। নদীর জল বাড়তেই ফের সেই ভাঙা বাঁধ দিয়ে হু হু করে জল ঢুকছে। ভোগান্তি চরমে চন্দ্রকোনার, যাদবপুর-সহ একাধিক গ্রামের বাসিন্দাদের।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top