Image

বাঘকে ধরতে পাতা হয়েছে খাঁচা, দেয়া হয়েছে টোপ।

বাঘের হাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে আক্রান্ত বনকর্মী।

বাবলু হাসান লস্কর, কুলতলী: কুলতলী এলাকায় এবছরে প্রায় ২৬ বার সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার জঙ্গল সংলগ্ন বন ও লোকালয়ে এল। শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর তার উপরে বাঘের আতঙ্ক। এ যেন মরার উপর খাড়ার ঘা। এলাকায় বিদ্যুৎ এর ভোল্টেজ ঠিকমতো না থাকায় মিটমিট করে জ্বলছে আলো। প্রায় এক কিলোমিটারের কাছাকাছি ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে সবজি ক্ষেত। বাঘকে বন্দী করতে পাতা হয়েছে দুইটি খাঁচা তাতেও দেওয়া হয়েছে টোপ। মৈপীঠে ফের বাঘের হামলা। বাঘের মুখে বনকর্মী। বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে। গুরুতর জখম হন বন দফতরের ওই কর্মী। সকালে বন দফতরের তল্লাশির সময়, জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

বাঘের আক্রমণে গুরুতর জখম অস্থায়ী বনকর্মী।

উল্লেখ্য, রবিবার দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের নগেনাবাদে নদীবাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতর এবং পুলিশকে। শুরু হয় তল্লাশি। সেসময় ক্ষেতে কাজ করছিলেন ভিম মণ্ডল নামের এক চাষী। এলাকাবাসী বনকর্মী ও কুইক রেসপন্স টিমের সদস্যদের বাঘ বাঘ শব্দের চিৎকার ও চেচামেচি, তাতেই ওই ব্যক্তি এদিক ওদিক না তাকিয়ে পাশে ছিল সজনে গাছ, তাতেই চড়ে বসে। বনকর্মীরা ও কুইক রেসপন্স টিমের সদস্যরা ওই কৃষককে বাঘের কবল থেকে রক্ষা করতে বাঘের পিছনে তাড়া করতে করতে আসে। বাঘ তার গতিপথ পরিবর্তন করে কুইক রেসপন্স টিমের সদস্য গণেশ শ্যামল (৪৩)র উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের মুখে পড়ে যায় ওই অস্থায়ী বনকর্মী। চোখের পলকে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ। ফলে ওই কর্মীর শরীরে একাধিক জায়গায় বাঘের আঁচড় ও কামড়ে আঘাতপ্রাপ্ত হয়। শুরু হয় বাঘে-মানুষে টানাটানি। ভয়ংকর দৃশ্য, সাথে থাকা সহকর্মীরা বাঘের মুখ থেকে লাঠি দিয়ে বাঘকে তাড়িয়ে গনেশকে তড়িঘড়ি নিয়ে আসে মৈপিঠ কোস্টাল থানার পুলিশ ভ্যানে। বেশকিছু পথ যাবার পর গাড়িটি বিকল হয়ে পড়ায় সানকিজাহান এলাকার বাসুদেব মন্ডলের এম্বুলেন্সে তুলে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

বনদপ্তরের তৎপরতায় খাঁচা বন্দী হল বাঘ।

হাসপতালে পৌঁছায় কুলতলী বিধায়কের প্রতিনিধি দল ও কুলতলী থানার আইসি ফারুক রহমান। জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পিজিতে রেফার করে। বর্তমানে পিজি টমাকেয়ারে চলছে অত্যাধুনিক চিকিৎসা। এদিকে রাত থেকে জাল দিয়ে এলাকা ঘেরার কাজ শুরু করেন বন দফতরের কর্মীরা। বারে বারে লোকালয়ে বাস চলে আসায় আতঙ্কিত এলাকাবাসীরা। রাতভর পাহারার পর ছাগলের টোপ দিয়ে অবশেষে বনকর্মীদের প্রচেষ্টায় বাঘটিকে খাঁচা বন্দি করা সম্ভব হয়।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top