Image

হুগলি নদীতে উদ্ধার নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গাসাগর: অবশেষে হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করলো গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। উল্লেখ্য, সাগর ব্লকের চন্ডিপুরের এক মালিকের ছোট ভুটভুটি নিয়ে বুধবার বিকেলে মায়াগোয়ালিনী ঘাট থেকে সাতজন মৎস্যজীবী হুগলি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর প্রাকৃতিক দুর্যোগের ফলে হুগলি নদী উত্তাল থাকার কারণে তাদের মধ্যে দুইজন মৎস্যজীবী হুগলি নদীতে পড়ে তলিয়ে যায়। সীতারাম মণ্ডল ও দেবেন জানা নামের দুই মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায়।

কান্নায় ভেঙে পড়েছেন মৎস্যজীবীর পরিবার।

ঘটনার খবর পেয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই মৎস্যজীবীর খোঁজে দুইদিন লাগাতার তল্লাশি চালায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। অবশেষে শুক্রবার সকালে নিখোঁজ হয়ে যাওয়া দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে পুনরায় তল্লাশি চালাতে গিয়ে একটি হাতি পিডিয়া এবং আরেকটি পাঁচ নম্বর মধ্য সমিতি খটি থেকে দেহ দুটি উদ্ধার করা হয়েছে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top