বন্দনা ভট্টাচার্য, হুগলী: নিজের পাঁচ মাসের শিশু কন্যাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে বাবা। প্রায় এগারো বছর পর বৃহস্পতিবার হত্যাকারী বাবাকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিলো চন্দননগর আদালত। ২০১৩ সালের ১১ই নভেম্বর হরিপাল থানার অন্তর্গত গোঁসা গ্রামের এক ব্যক্তি পারিবারিক অশান্তির জেরে রাগের বশবর্তী হয়ে ব্লেড দিয়ে তার পাঁচ মাসের শিশু কন্যার গলা কেটে দেয়। এই ঘটনায় শিশুটির মৃত্যু হয়।
মেয়ের মৃত্যুর পরেই মা হরিপাল থানায় স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। দীর্ঘদিন মামলা চলার পর এদিন চন্দননগর ফ্রাস্ট ট্র্যাক আদালতের বিচারক, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। এদিন আদালতের নির্দেশ শোনার পর এজলাসেই কান্নায় ভেঙে পড়ে সে। এই কেসে সরকার পক্ষের আইনজীবী শ্রীমতি অন্নপূর্ণা চক্রবর্তী জানান, এমন ভাবে নিজের শিশু কন্যাকে খুন করা একটি নৃশংস ঘটনা। সব প্রমান সাপেক্ষে আদালত সাজা দিয়েছে।

ব্লেড দিয়ে গলা কেটে হত্যা শিশু কন্যাকে, যাবজ্জীবন সাজা বাবার।
Related Posts
বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…
বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।
নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…
ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…
‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।
নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…














