• Home
  • পশ্চিমবঙ্গ
  • পঞ্চায়েতের বোর্ড গঠন চলাকালীন এলাকায় বোমা বিস্ফোরণ।
Image

পঞ্চায়েতের বোর্ড গঠন চলাকালীন এলাকায় বোমা বিস্ফোরণ।

ড্রাম ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নিজস্ব প্রতিনিধি, ঢোলাহাট: পঞ্চায়েতের বোর্ড গঠনের মধ্যে একটি টোটো থেকে প্রচুর পরিমান বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার আবাদভগবানপুর এলাকায় একটি টোটোতে ড্রাম ভর্তি এই বোমাগুলি পাচার হচ্ছিল বলে জানাগেছে। সেইসময় এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে ঘিরে ধরে। আটকে রাখে বোমা সমতে টোটোটি। খবর পেয়ে পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। সেই সাথে টোটাচালককে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটি।

অন্যদিকে বুধবার কুলপি ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন চলছিল। পঞ্চায়েত থেকে খানিক দূরত্বে বড় চুনফুলি গ্রামে একের পর এক বোমবাজির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চুনফুলি গ্রামে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছে সিপিএম ও আই এস এফ সমর্থিত নির্দল প্রার্থী। আর তার জেরে গ্রামের বাসিন্দাদেরকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের দিকে।

এদিন ঢোলাহাট থানার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠন চলছিল। সেই সময় দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ চন্ডিপুর অঞ্চলের বড় চুনফুলি এলাকায় পরপর তিনটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনাটি বড়চুনফুলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনে। সেই সময় বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার খাচ্ছিল। বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন সহ স্কুলের বাচ্চারাও।
এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূল তা অস্বীকার করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তবে, কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।
বিদ্যালয় চলাকালীন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উক্ত বিদ্যালয়ের পরিচালক কমিটির সভাপতি গোলাম রসুল কয়াল।
এদিন ঢোলাহাট থানা এলাকায় বোমা উদ্ধার ও বোমা বিস্ফোরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top