• Home
  • পশ্চিমবঙ্গ
  • সিপিআইএম প্রার্থীর বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
Excitement around bomb recovery from CPIM candidate's house. Kanti Ganguly next to the terrified family.

সিপিআইএম প্রার্থীর বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

ভীত সন্ত্রস্ত পরিবারের পাশে কান্তি গাঙ্গুলি।

সাকিফ হোসেন, মথুরাপুর : রাতের অন্ধকারে সিপিএম প্রার্থীর বাড়ির পাশের বাগানে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের আবাদভগবান পুর গ্রাম পঞ্চায়েতের ইমামদ্দিপুর গ্রামে।

গত রবিবার রাতে সিপিএম প্রার্থী মশিউর রহমানের বাড়ির পাশের বাগান থেকে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনার পর ঢোলাহাট থানার পুলিশ ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। সিপিএম প্রার্থীর অভিযোগ, মনোনয়নের শুরু থেকে তাঁদের ওপর তৃণমূলের পক্ষ থেকে হুমকি ও শাসানী চলছে। প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাতেও হয়নি। এখন নির্বাচনের আগে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য বাড়ির পাশে বোমা রেখেছে তৃণমূল। রাতে আমরা বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার সিপিআইএম নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি ওই ভীত সন্ত্রস্ত প্রার্থীর বাড়িতে যান। প্রার্থীকে এবং কর্মীদের আশ্বস্ত করেন। কান্তি গঙ্গোপাধ্যায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করেন।

বিজ্ঞাপন

তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান তথাা তৃণমূল কংগ্রেস প্রার্থী জিয়াদ আলি পুরকাইত বলেন, তৃণমূল এই কাজে জড়িত নয়। সিপিএমের পায়ের তলায় জমি নেই। গোহারা হারবে। তাই এই গল্প ফেঁদেছে। নিজেদের জনসমর্থন নেই, প্রচারে আসার জন্য এই সমস্ত কাজ করছে ওরা। ইতিমধ্যে বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top