• Home
  • পশ্চিমবঙ্গ
  • Independent Day স্বাধীনতা দিবসের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রাণ গেল হাড়োয়ার এক শিক্ষকের। 
Image

Independent Day স্বাধীনতা দিবসের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রাণ গেল হাড়োয়ার এক শিক্ষকের। 

Electric shock জাতীয় পতাকা তুলতে ইলেকট্রিক শক, স্বাধীনতা দিবসে প্রাণ গেল শিক্ষকের।

  নিজস্ব সংবাদদাতা, হাড়োয়া: স্বাধীনতা দিবসের সকালেই উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস, আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযথ সম্মান প্রদান করা হচ্ছে। তবে এসবের মধ্যেই একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে শুক্রবার সাতসকালেই প্রাণ হারালেন এক শিক্ষক। বেসরকারি স্কুলের ওই শিক্ষকের আকস্মিক প্রাণহানির ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কীভাবে ঘটল এমন মর্মান্তিক ঘটনা? ঘটনা মর্মান্তিক হলেও ঘটনাটি অসাবধানতার কারণেই হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সে যাই হোক, যখন দেশের আপামর জনতা দেশ স্বাধীনের দিনটিকে আনন্দের সঙ্গে পালন করছেন সেই সময় এমন ঘটনা দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু আখ্যা দেওয়া যায় না। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মল্লিকপুরে একটি বেসরকারি স্কুলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ৭৯ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন, সেই সময় লোহার পাইপ মাথা ঠেকে যায় উচ্চসম্পন্ন বিদ্যুতের তারে। তখনই বিদ্যুৎপৃষ্ট হন ৬২ বছরের মনোয়ার হোসেন। দ্রুত তাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top