নিজস্ব সংবাদদাতা, বীরভূম: পাড়ুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রাম এখন যেন আতঙ্কপুরী। একটি ‘ভূতুড়ে কুকুর’ হঠাৎ করে মানুষকে কামড়ে দিয়ে নিমেষে উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ১০ থেকে ১২ জন ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন। পুরুষ, মহিলা, বৃদ্ধ বাদ যাচ্ছেন না কেউই। গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষ করে বয়স্ক মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। রাস্তায় বেরোতে সাহস পাচ্ছেন না অনেকেই। দিনের আলো থাকলেও উদ্বেগ কাটছে না, রাতের অন্ধকারে পরিস্থিতি আরও ভয়াবহ।
পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাড়ুই থানার পুলিশ এলাকায় শুরু করেছে টহল। পাশাপাশি, স্থানীয় যুবকদের নেতৃত্বে গ্রামে গঠন হয়েছে স্বেচ্ছাসেবক পাহারা দল। যুবকদের নিয়ে রাত জেগে চলছে পাহারা। এলাকার বাসিন্দাদের বক্তব্য দ্রুত একটা ব্যবস্থা করুন, একটি স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য অনুরোধ করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রশ্ন, কীসের কুকুর এটা? সাধারণ পথকুকুর, নাকি সত্যিই কোনও রহস্যঘেরা ঘটনা?

ভূতুড়ে কুকুরের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর, পাহারায় জনতা-পুলিশ।
Related Posts
বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…
বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।
নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…
ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…
‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।
নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…














