• Home
  • পশ্চিমবঙ্গ
  • চুঁচুড়ায় সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা অনুষ্ঠান।
Image

চুঁচুড়ায় সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা অনুষ্ঠান।

বন্দনা ভট্টাচার্য, হুগলী: চন্দননগর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে অনলাইন অপরাধ নিয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার হুগলির চুঁচুড়া রবীন্দ্রভবনে এই কর্মসূচি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, এসিপি হেডকোয়ার্টার অলকানন্দ ভাওয়াল, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, সাইবার ক্রাইম শাখার ডিএসপি ঐন্দ্রিলা রাই আই সি আই সি আই ব্যাংকের নোডাল অফিসার ইন্দ্রনীল আচার্য সহ অন্যান্য আধিকারিকগণ। শুধু রাজ্য বা শুধু দেশ নয়, গোটা পৃথিবী জুড়েই চলছে সাইবার অপরাধ মূলক কাজকর্ম। প্রতারিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। খোয়া যাচ্ছে অর্থসহ গুরুত্বপূর্ণ নথি পত্র।এর থেকে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই কারণে অনলাইন প্রতারণা থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারা যাবে , সাধারণ মানুষদের সেই বিষয়ে সচেতনতার বার্তা দেন অনুষ্ঠানের উপস্থিত পুলিশ আধিকারিকগন ও বিশিষ্ট ব্যক্তিগণ। অনলাইনে যেকোনো প্রলোভনে প্রভাবিত না হওয়ার জন্যও সতর্ক করা হয় এদিনের অনুষ্ঠানে। এছাড়া যারা অনলাইন অপরাধ চক্রের দ্বারা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন, এমন ১৬ জনকে ৩১ লক্ষ ৯৮ হাজার উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে।এছাড়াও হারিয়ে যাওয়া ১২০ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হয় তাদের গ্রাহকদের হাতে। পুলিশ আধিকারিকগণ চেক এবং মোবাইলগুলি তুলে দেন গ্রাহকদের হাতে। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিত পি জাভালগী বলেন,ভয় এবং লোভ এই দুটো কারণ থেকেই সাধারণ মানুষ অনলাইন অপরাধ জগতের থেকে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। কিছু মৌলিক এবং ব্যক্তিগত বিষয় নিয়েও তিনি আলোচনা করেন। এছাড়া মোবাইলে হোয়াটসআপ কল, ভিডিও কল এই সমস্ত বিষয়েও কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সেসব বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেন এদিনের অনুষ্ঠানে। এই অনুষ্ঠান থেকে যারা অর্থ এবং মোবাইল ফেরত পেলেন তারা পুলিশের ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত এবং প্রশংসাও করেন।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top