• Home
  • পশ্চিমবঙ্গ
  • বিচারাধীন বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান “হুগলি শোধনাগারের”।
Image

বিচারাধীন বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান “হুগলি শোধনাগারের”।

আইন পরিষেবা কর্তৃপক্ষের অভিনব উদ্যোগ।

বন্দনা ভট্টাচার্য, হুগলি: বিচারাধীন বন্দিদের জীবনের মূল স্রোতে ফেরানোর উদ্দেশ্যে হুগলি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ শুক্রবার হুগলী সংশোধনাগারে একটি বিশেষ আইন সচেতনতা শিবিরের আয়োজন করে। এর পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী অলকানন্দা রায়, জেলা ও দায়রা বিচারক সহ জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের প্রধান শান্তনু ঝাঁ, সম্পাদক মানালি সামন্ত, অতিরিক্ত জেলা বিচারক সঞ্জয় শর্মা, মানবেন্দ্র সরকার, দেওয়ানি আদালতের বিচারক অভিষেক মান্না, প্রজ্ঞামিতা সেন সরকার, সায়ন্তনি দে তরফদার, শিউলি দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।শনিবার বিশিষ্ট ব্যক্তিদের আইনি পরামর্শের পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। সংশোধনাগারে বন্দিরাই মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠান এক ঘেঁয়েমি জীবন থেকে একটু আলাদা রকম হওয়ায় খুশি বন্দিরাও। এদিন আলোকনন্দা রায় বলেন, বাবা – মা বকে, মারে, তার জন্য তাঁদের ভালোবাসা একটুও কমেনা। ঠিক তেমন যারা বন্দি,তাদের ভুলভ্রান্তি হলে বকাবকি করলে বা শাস্তি দিলেও, তারা যাতে ভালো থাকে, তাদের যাতে তাড়াতাড়ি মুক্তি দেওয়া যায়, সেই বিষয়ে সংশধনাগরের দায়িত্ব প্রাপ্ত সকলেই বন্দিদের পাশে আছেন। বন্দিরা মুক্ত হলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যও কতৃপক্ষ যথেষ্ট সচেষ্ট। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানিয়েছেন আলোকানন্দা রায়।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top