বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: মাত্র ৫৫ দিনের দিন ধর্ষন করে খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যু দন্ডের সাজা ঘোষনা হল। পাঁচ বছরের শিশু কন্যাকে পাশবিক নির্যাতন করে খুন করার অপরাধে এই রায় ঘোষনা করল চুঁচুড়া পক্সো আদালত। প্রশঙ্গত উল্লেখ্য, হুগলির গুরাপ থানার অন্তর্গত চোপা গ্রামে ২৪ শে নভেম্বর রাতে ছোট্ট মেয়েটি বাবার কাছে মাংস খেতে চেয়েছিল। বাবা বাজারে গিয়েছিল মেয়ের জন্য মাংস আনতে। সেই সময় বাচ্ছা মেয়েটি প্রতিবেশির বাড়িতে খেলতে যায়। বাজার থেকে ফিরে এসে বাবা শিশু কন্যার খোঁজ শুরু করে। অনেক খুঁজে না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। এরপর সকলে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অশোক সিং নামে প্রতিবেশি এক ব্যাক্তির বাড়ি থেকে বিবস্ত্র এবং রক্তাক্ত অবস্থায় বস্তা চাপা দেওয়া শিশুকন্যাকে উদ্ধার করা হয়। সেখান থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর দেওয়া হয় গুরাপ থানায়। গুরাপ থানার পুলিশ এসে অশোক সিংকে গ্রেফতার করে।
চুঁচুড়া আদালতে ধর্ষন খুন, প্রমান লোপাট সহ একাধিক ধারায় মামলা ঋজু হয়। শুরু হয় তদন্ত। তদন্তে উঠে আসে, বাচ্ছাটিকে লজেন্সের প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে এসে ধর্ষন করে খুন করে অশোক। এই মামলায় চলতি মাসের ১৫ তারিখ চুঁচুড়া পক্সো আদালত অশোককে দোষী সাব্যস্ত করে। এবং শুক্রবার অর্থাৎ ১৭ তারিখ আদালত তাকে ফাঁসির সাজা শোনায়। এই দিন ছিলো মেয়ের জন্মদিন। আর সেই দিনেই শিশুর মৃত্যুর প্রকৃত দোষীর মৃত্যু দন্ড। আদালতের এই রায়ে খুশি মৃত শিশুর পরিবার ও পরিজনেরা।

শিশু কন্যাকে নির্যাতন করে খুন, দোষীর মৃত্যুদন্ডের আদেশ আদালতের।
Related Posts
বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…
বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।
নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…
ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…
‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।
নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…














