• Home
  • পশ্চিমবঙ্গ
  • অগ্নিদগ্ধ দম্পতি, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক।
Image

অগ্নিদগ্ধ দম্পতি, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: এক দম্পতিকে গায়ে আগুন লাগিয়ে প্রাণ নাশের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়ায়। অগ্নীদগ্ধ দম্পতি গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। আহত দম্পতির নাম অলোক হাজরা ও মৌসুমী হাজরা। ধৃত যুবকের নাম আসিফ হোসেন মোল্লা। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, পান্ডুয়ার খিরকুন্ডির বাসিন্দা অলোকের সাথে পান্ডুয়ার কলিশন্ডার বাসিন্দা অসিফের দীর্ঘ দিনের ব‍্যবসায়ীক সম্পর্ক ছিলো। বেশ কিছুদিন হল সেই সম্পর্কে ভাটা পরে। ব‍্যবসার কারণে আসিফের কাছে অলোকের কিছু টাকা বকেয়া হয়ে যায়। সেই টাকা না পেয়ে আসিফ হোসেন সমাজ মাধ‍্যমে অলোকের বিরুদ্ধে বিভিন্ন রকমের অসম্মাজনক পোষ্ট করতে থাকে। এর ফলে সমাজে অলোকের সম্মানহানি হয়। বুধবার রাতে এই বিষয়ে কথা বলার জন‍্য অলোক হাজরা ও তার স্ত্রী মৌসুমী হাজরা সহ বেশ কয়েকজন কলিশন্ডায় আসিফ হোসেন মোল্লার বাড়িতে যায়। আসিফের একটি মোবাইলের দোকান আছে। সেই সময় আসিফ দোকানে ছিল। দোকান থেকে আসার পর অলোক স‍্যোশাল মিডিয়ার পোষ্টগুলো ডিলিট করতে বলে। কিন্তু আসিফ রাজি না হওয়ায় দুই জনের মধ‍্যে বচসা শুরু হয়। সেই সময় অলোক নিজের গায়ে পেট্রল ঢেলে দেয়। এরপরেই হঠাৎ অলোকের গায়ে দপ করে আগুন লেগে যায়। মৌসুমী পাশেই দাঁড়িয়েছিল। স্বামীকে বাঁচাতে গিয়ে মৌসুমীও অগ্নিদগ্ধ হয়। গুরুতর আহত দুই জনকে স্থানীয়রাই পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায়। পরে দুজনকেই কোলকাতায় স্থানান্তরিত করা হয়।

এই ঘটনার পর আসিফ পালিয়ে যায়। বুধবার রাতেই অলোকের পরিবার আসিফের বিরুদ্ধে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে সারদাপল্লী এলাকা থেকে বৃহস্পতিবার আসিফকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ। দম্পতির সাথে আসা পাপিয়া নন্দী নামে এক মহিলা বলেন, আসিফ দীর্ঘ দিন ধরে নানা ভাবে অলোককে মানসিক নির্যাতন করছিল। অলোক অত‍্যন্ত সজ্জন। আসিফ অবশ‍্য সব অভিযোগ অস্বীকার করে বলে অলোক আর মৌসুমী তার বাড়িতে এসে আসিফের বৃদ্ধ মা বাবাকে হুমকি দেয়,নিগ্রহ করে। ঘটনার সত‍্যতা জানতে পান্ডুয়া থানার পুলিশ তদন্তে নেমেছে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top