• Home
  • পশ্চিমবঙ্গ
  • Maa flyover মা ফ্লাইওভারে গাড়ি উল্টালো কিন্তু সন্ধান নেই চালকের।
Image

Maa flyover মা ফ্লাইওভারে গাড়ি উল্টালো কিন্তু সন্ধান নেই চালকের।

ব্রিজের ওপরে দুটি গাড়ির রেষারেষি, উধাও উল্টে যাওয়া গাড়ির চালক।

 নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা: প্রাথমিকভাবে মনে হয়েছিল অনেকটা ভৌতিক কান্ড। পরে অবশ্য সি সি ক্যামেরা দেখে রহস্যের কিছুটা সমাধান হয়। সূত্রের খবর, কাকভোরে মা ফ্লাইওভারে দুটি গাড়ির মধ্যে রেষারেষির জেরে ব্রিজের উপরেই উল্টে যায় একটি গাড়ি। কিন্তু দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক দুর্ঘটনার পর কিভাবে বের হলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই গাড়ির চালক কোথায় গেলেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, উল্টে যাওয়া গাড়ির চালক অন্য একটি গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দু’টি গাড়ি খুব দ্রুতগতিতে আসছিল। এরপর একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি গাড়ি। ডানদিকের লেন থেকে সরাসরি বাঁদিকের লেনে ঢুকে গার্ডওয়ালে ধাক্কা মারে গাড়িটি। এরপর প্রায় ১০ ফুট দূরে গিয়ে উল্টে যায়। রেষারেষি করা অন্য গাড়িটি খানিকটা এগিয়ে গিয়ে থামে। এরপর দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক গাড়ি থেকে বের হয়ে ওই গাড়িতে উঠে পালিয়ে যায়। পুলিশ গাড়ির নম্বর দেখে গাড়ির মালিকের সন্ধান করছে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top