• Home
  • পশ্চিমবঙ্গ
  • মাধ্যমিক পরীক্ষার্থীর মাথার উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান।
Image

মাধ্যমিক পরীক্ষার্থীর মাথার উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান।

গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী, ভর্তি হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা, বজবজ: মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরেই যে এরকম ভয়াবহ কাণ্ড হয়ে যাবে তা ভাবতে পারছেন না কেউ। চাঞ্চল্যকর ঘটনা বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে। ভয়ের আবহ অভিভাবকদের মধ্যে।
সূত্রের খবর, বুধবার পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর মাথায় আচমকা ভেঙে পড়ে পাখা। সবে তখন মাত্র ১৫ মিনিট পরীক্ষা শুরু হয়েছে। তাতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় স্কুলে। গুরুতর আহত হয় নন্দিনী মাকাল নামে এক পরীক্ষার্থী। বাটানগরের বাংলা জাতীয় শিক্ষা মন্দির এর ছাত্রী। সিট পড়েছিল মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে।

এদিন সময়ে পরীক্ষা দিতে চলে আসে সে। সময়ে পরীক্ষাও শুরু হয়। একমনে পরীক্ষা দিতে দিতেই যে এই কাণ্ড ঘটে যাবে তা ভাবতে পারছেন না পরিবারের সদস্যরা। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবকেরা। “শিক্ষা দপ্তর তথা সরকারি উদাসীনতায় এ ধরনের ঘটনা আগামী দিনেও ঘটার সম্ভাবনা রয়েছে। যে আর্থিক সহায়তা শিক্ষা দপ্তর থেকে বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পেত তার থেকে তা বঞ্চিত হচ্ছে। ফলত, রক্ষণাবেক্ষণের অভাব ঘটছে এবং এ ধরনের ঘটনা ঘটছে।উল্লেখ্য, এর আগে মালদা জেলায় দেয়াল চাপা পড়ে একাদশ শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের কাছে আমাদের একান্ত আবেদন আর্থিক সহায়তা দিয়ে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচান।। অন্যথায় এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা এড়ানো যাবে না। এমনই দাবি করেন, অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (ASFHM) র রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top