• Home
  • পশ্চিমবঙ্গ
  • আম্বেদকর আম্বেদকর এতবার কেউ ভগবানের নাম করলে, নির্ঘাত স্বর্গে যেতো : অমিত শাহ।
Image

আম্বেদকর আম্বেদকর এতবার কেউ ভগবানের নাম করলে, নির্ঘাত স্বর্গে যেতো : অমিত শাহ।

আম্বেদকর সম্পর্কে অমিত শাহর মন্তব‍্যের জের,
প্রতিবাদে রাজ‍্য জুড়ে প্রতিবাদে শাসকদল।

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব‍্যের জেরে উত্তাল রাজ‍্য রাজনীতি। রাজ‍্যজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদে সরগরম গলি থেকে রাজপথ। “আম্বেদকর আম্বেদকর এতবার কেউ ভগবানের নাম করলে নির্ঘাত স্বর্গে যেতো” গত সপ্তাহে নিজের এক্স হ‍্যান্ডেলে অমিত শাহর এই মন্তব‍্য নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে মুগ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেছিলেন, যেই সংসদকে গণতন্ত্রের মন্দির বলা হয় ,সেই সংসদেই দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর সম্পর্কে যে মন্তব‍্য করেছেন, তা অত‍্যন্ত বিরূপ তথা অবমাননাকর। এই মন্ত‍ব‍্য প্রমান করে যে, বিজেপি ঘৃনা এবং ধর্মান্ধতার রাজনীতি করে। যারা বাবা সাহেব আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত এই মন্তব‍্য শুধু যে তাদের অপমান করেছে তা নয়, যারা ড্রাফটিং কমিটির সদস‍্য, তাদেরও অপমান। কারণ ভারতবর্ষে বিভিন্ন ধর্মের ও বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন। সেই মন্তব‍্যের প্রতিবাদে মুখ‍্যমন্ত্রী সেই দিনই প্রতিবাদ কর্মসূচি পালন করার কথা ঘোষনা করেছিলেন।

মথুরাপুর ১নং ব্লকে ঘোড়াদল বাজারে প্রতিবাদ সভায় সাংসদ বাপি হালদার।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই সোমবার রাজ‍্য জুড়ে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল সহ প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূলের নেতা ও কর্মীগন। রাজ‍্যের সব জায়গার সাথে হুগলীর রিষড়া, শ্রীরামপুরেও এই কর্মসূচি পালন করা হয়। এদিন রিষড়া পৌরসভার সামনে থেকে পৌরপ্রধান বিজয় সাগর মিশ্রর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বার হয়। এবং শেষ হয় রিষড়া সন্ধ‍্যা বাজারের সামনে বি আর আম্বেদকরের পাদদেশে। অপর একটি মিছিল দেখা যায় পৌরপ্রধান গিরিধারি সাহার নেতৃত্বে শ্রীরামপুর বটতলা বিপিন বিহারী কোয়ার্টারের সামনে থেকে শুরু হয়, শেষ হয় মল্লিকপাড়া নেতাজী মোড়ে।

মিছিলে হাঁটছেন রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ও অন‍্যান‍্য পৌরপ্রতিনিধিরা।

আম্বেদকর বিতর্ক, সোমবার রাজ্যজুড়ে পথে তৃণমূল। সংবিধান দিবস নিয়ে সংসদের আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর প্রসঙ্গে বিরূপ তথা অবমাননাকর মন্তব্য করেছেন। শাহের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল-সহ প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

রায়দিঘির বিধায়ক ও যুবনেতা উদয় হালদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল মথুরাপুর ২নং ব্লকে।

গত সপ্তাহের মঙ্গলবার সংবিধানের ৭৫ বছরের বর্ষপূর্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন,’ ফ্যাশন তৈরি হয়েছে। এখন একটা আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…। এতবার ভগবানের নাম নিলে স্বর্গ পেয়ে যেত।’ আর আম্বেদকর নিয়ে এই বক্তব্যের পরেই সরব হয়েছেন বিরোধীরা। সংসদে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। সেইসময় তৃণমূল কংগ্রেসের সাংসদরা লোকসভায় আম্বেদকর ইস্যুতে ওয়াকআউট করেন। এই আবহে আম্বেদকর ইস্যুতে এবার কলকাতার রাজপথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top