Image

বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, আহত তিন।

বোমা বিস্ফোরণে যখম, চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, জয়নগর: জয়নগরে বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার অন্তর্গত হানারবাটি গ্রামে। গুরুতর যখম ব্যক্তিদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে একজন মহিলার অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা তৈরির সময় বিস্ফোরণটি ঘটে। আহত হয় কালাম শেখ ও তার স্ত্রী সহ আরেকজন।তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় বোমাবাজি নতুন কিছু নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তবে, ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কালাম শেখকে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top