Blockade of BJP against Trinamool corruption.

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির পথ অবরোধ।

ভোট কিনতে একাউন্টে ঢুকছে টাকা।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : শাসক দলে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে  সোচ্চার হয়ে পথে নামলো বি জে পি কর্মীরা। বৃহস্পতিবার সকালে ব‍্যান্ডের নল ডাঙ্গার নারায়নপুরের মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা জি টি রোড অবরোধ  করে বিক্ষোভ দেখায়। একশ দিনের কাজের টাকা আটকে রাখা, নিয়োগ দুর্নীতি এই সব অভিযোগ তো ছিলই।

এবার তার সাথে যুক্ত হল পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট কেনার জন‍্য সাধারণ মানুষের ব‍্যাঙ্ক এ‍্যকাউন্টে ১০০০ থেকে ২০০০ করে টাকা পাঠানো ৬৪ নং প্রার্থী প্রিয়ঙ্কা মিশ্রর বাড়ির সামনে গুলি চালনা সহ একাধিক দুর্নীতি নিয়ে সরব হল বিজেপি কর্মীরা। অবরোধকারীরা নির্বাচন কমিশনের ব‍্যর্থতার প্রশঙ্গও তুলে ধরেন। এই বিষয়ে হুগলী সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ  সম্পাদক  সুরেশ সাউ বলেন বিধবা ভাতা, বার্ধক‍্য ভাতার নামে ভোট কেনার জন‍্য সাধারণ মানুষের এ‍্যকাউন্টে টাকা পাঠানো হচ্ছে  সরকারের তহবিল থেকে সেই টাকা আসেনি।

দুদিন আগেই এই বিষয়ে সমস্ত তথ‍্য নিয়ে নির্বাচন কমিশনকে দেওয়া হয়। কিন্তু কোনো রকম এখনও কোনো ব‍্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে অবিলম্বে কঠোর ব‍্যবস্থা না নেওয়া হলে  এস ডি ও, বি ডি ও কার্যালয়ের সামনেও ভারতীয় জনতা পার্টি ধর্নায় বসবে বলে জানিয়েছেন সুরেশ মিশ্র। বিজেপির দাবি, ১১৯ নং এর তৃণমূল কংগ্রেসের  প্রার্থী নমীতা গোস্বামীর অনুগামী সৌরভ হাজরার এ‍্যকাউন্ট থেকে ওই টাকা গেছে। যদিও সৌরভ হাজরা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে চুঁচুড়া বিধায়ক  সব অভোযোগ অস্বীকার করেছেন।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top