• Home
  • পশ্চিমবঙ্গ
  • আইএসএফ প্রার্থীর গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ জাতীয় সড়ক।
Blockade National Highway to protest arrest of ISF candidate.

আইএসএফ প্রার্থীর গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ জাতীয় সড়ক।

নিজস্ব প্রতিনিধি, কুলপি : পূর্তদপ্তরের জমিতে দোকান তৈরী করছিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলপির রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের কুণ্ডে গ্রামের আইএসএফ প্রার্থী নুরউদ্দিন সেখ। এই অভিযোগে সোমবার সকালে প্রার্থী নুরউদ্দিন সেখকে আটক করে কুলপি থানার পুলিশ। এই ঘটনার প্রতিবাদে আটক প্রার্থীকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবীতে এদিন বেলা দশটা থেকে আইএসএফ কর্মী-‌সমর্থকরা কুলপির বাগাড়িয়াতে ১১৭ নম্বর জাতীয় সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের ফলে জাতীয় সড়কের দু’‌দিকে গাড়ি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর ও কুলপির ওসি বাপী রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

বিজ্ঞাপন

পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। উত্তেজনা বাড়তে থাকে। এরপর র‌্যাফ ও পুলিশ লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করে দেয়। এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন আছে।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top