• Home
  • পশ্চিমবঙ্গ
  • Attack on BJP agents:গণনা কেন্দ্রে বিজেপির এজেন্টদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল।
Attack on BJP agents

Attack on BJP agents:গণনা কেন্দ্রে বিজেপির এজেন্টদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : গণনা কেন্দ্র থেকে মার ধোর করে বার করে দেওয়া হল বিজেপির কাউন্টিং এজেন্টদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে হুগলীর ধনিয়াখালির গণনা কেন্দ্রে। গত ৮ তারিখ যে পঞ্চায়ের নির্বাচন হয়েছিল আজ তার গণনা চলছে। গণনা কেন্দ্রে সব রাজনৈতিক দলেরই এজেন্টরা রয়েছে। এরই মধ‍্যে হঠাৎই ধনিয়াখালির একটি গণনা কেন্দ্রে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মারধোর করতে শুরু করে। সাথে চলে অশালীন ভাষায় গালাগালি। এমনকি মহিলারাও বাদ যায়নি।

এরই প্রতিবাদে গণনা কেন্দ্রের সামনেই বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধে সামিল হলেন বিজেপির হুগলী জেলা সভাপতি তুষার মজুমদার। এই প্রশঙ্গে তুষার মজুমদার বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনী গণনা কেন্দ্রের ভিতরে নেশার দ্রব‍্য নিয়ে ভিতরে গেছে। মন্ডল প্রেসিডেন্টকেও মারধর করা হয়েছে। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top