Image

ফাঁকা মাঠ থেকে মহিলাকে উদ্ধার আশঙ্কাজনক অবস্থায়।

অপহরণ করে খুনের চেষ্টা গৃহবধুকে। 

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: রবিবার সকালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে। ঠিক সেই সময় গ্রামের ফাঁকা মাঠে এক মহিলার গোঙানি আর্তনাদ শুনতে পাওয়া যায়। জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যায় বাসিন্দারা। এক গৃহবধূ ঠিক ভাবে কথা বলতে পারছে না। জামা কাপড়ে কাদার দাগ। অসহায় ভাবে গোঙাচ্ছিল। গলায় ওড়না জড়ানো। খবর দেওয়া হয় জয়নগর থানায়। জয়নগর থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন।নির্যাতিতা ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, তাঁর পরিচিত এক ব্যক্তি তাকে তুলে নিয়ে এসে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেন। খতিয়ে দেখছেন অভিযুক্তের সাথে ওই মহিলার কি সম্পর্ক, কেনইবা এই ঘটনা ঘটালো। তদন্তে নেমে ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বারুইপুর আদালতে পেশ করাহয় সোমবার।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top