Image

ফের বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত – আহত বহু।

বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানা।

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: নদিয়ার কল্যাণীতে দোকানে বিস্ফোরণ, আহত হন মালিক। আচমকা বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কল্যাণীর রথতলা এলাকা। বিস্ফোরণে উড়ে গেল একটি বাজি কারখানা সহ বেশ কয়েকটি বাড়ি। জানা গেছে, বিস্ফোরণের আগুনে পুড়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিস বাহিনী ও দমকল। তবে তার আগেই স্থানীয়রা আগুন নেভানোর কাজ হাত লাগান। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়াতে আগুন নেভাতে বড় রকমের বাধার মুখে পড়তে হয়েছে দমকল কর্মীদের। এলাকার টিউবওয়েল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।

কীভাবে ওই বিস্ফোরণ হল তা এখনও স্পষ্ট নয়। এর আগে মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। এদিন দুপুরে কল্যাণীর রথতলার ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। বাকী আহতদের কল্যাণীর JNM হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, ওই কারখানায় শব্দবাজি তৈরি করা হত। অসতর্কভাবে কারখানায় আগুন লেগে যায়। কারখানার ছাদ উড়ে যায়। কয়েক ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top