• Home
  • পশ্চিমবঙ্গ
  • অফিসে কাজের চাপ নেই বলে চাকরি থেকে ইস্তফা দিলেন এক যুবক।
A young man resigned from his job because there was no work pressure in the office

অফিসে কাজের চাপ নেই বলে চাকরি থেকে ইস্তফা দিলেন এক যুবক।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: চাকরি পেতে হিমশিম খেতে হয়, আর সেই চাকরি পেয়েও ছেড়ে দিচ্ছে। ঠিক উল্টো ঘটনা। অফিসে প্রবল কাজের চাপের জন্য অনেকেই চাকরি ছেড়ে দেন। আর যুবক চাকরি ছাড়লেন কাজ কম থাকার জন্য। এমন ঘটনাই প্রকাশ পেয়েছে সমাজ মাধ্যমে। সেখানে মণিষা গোয়েল নামে এক যুবতী পোস্ট করে জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে তাঁদের সংস্থায় যোগ দেন এক যুবক। তিনি আইটি জায়েন্ট মাইক্রোসফট থেকে তাঁদের কোম্পানিতে আসেন। কিন্তু ২০ দিনের মধ্যেই তিনি কাজ ছেড়ে দেন। যুবতী সহকর্মীকে কাজ ছাড়ার কারণ জিজ্ঞাসা করলে যুবক নাকি বলেন, এখানে (নতুন সংস্থায়) কাজের চাপ কম।

তিনি লেখেন, ‘আমি ওকে জিজ্ঞাসা করি কেন চাকরি ছাড়ছ? উত্তর আসে, ‘আমি যদি এখানে কাজ চালিয়ে যাই, তাহলে আমার উন্নতি থমকে যাবে। আমি ৪৫ বছর বয়সে এইটা উপভোগ করতাম। কিন্তু আমি এখন উন্নতি করতে চাই।’ এই নিয়ে যুবতীও অবশ্য কটাক্ষ করেত ছাড়েননি। তিনি লিখেছেন, ‘আমি এই কোম্পানিতে গত ২ বছর ধরে আরামই করছি।’ পোস্টটি দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, ‘যুবক ঠিকই করেছেন। আপনি যদি সত্যিই উন্নতি করতে চান, তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে। প্রকৃত কাজ বা উন্নতির সুযোগ ছাড়া এমন একটি কোম্পানিতে বসে থাকা উপভোগ্য। কিন্তু এটি আপনার কেরিয়ার ধ্বংস করে দেয়।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top