Image

২৪ ঘন্টা পার হতে না হতেই আবার খুন রায়দীঘিতে। 

সাতসকালেই খুন এক পৌঢ়।

নিজস্ব সংবাদদাতা, রায়দিঘি: ২৪ ঘন্টার মধ্যে আবারও খুন দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘিতে। মঙ্গলবার সকালে রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের বোলের বাজারে চায়ের দোকানে এক ব্যক্তিকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত শেখ বাহাদুর (৫৭) স্থানীয় মহম্মদ নগরের বাসিন্দা। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ বোলের বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন বাহাদুর। আচমকা পিছন থেকে এক দুষ্কৃতী মাথার পিছনে এবং ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাহাদুর। ঘটনার পরই দুষ্কৃতী শাহাদত শেখকে দৌড়ে পালাতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা তড়িঘড়ি বাহাদুরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে পাঠায়।

টাকা পয়সা লেনদেনের জেরে বাহাদুরকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। খুনের মামলার রুজু করে পুলিশ ঘটনা তদন্ত নেমে খুনের কারণ পরিষ্কার হওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। অন্যদিকে রায়দিঘিতে ২৪ ঘন্টার মধ্যে পরপর দুটি খুনের ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top