• Home
  • ভাইরাল
  • Python গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার বিশাল অজগর সাপ।
Image

Python গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার বিশাল অজগর সাপ।

নিঃস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এমনিতেই পুরুলিয়ার একটা বড়ো অংশ জঙ্গল-পাহাড়ে ঢাকা। তাই বিভিন্ন ধরনের পশু ও প্রাণী থাকা স্বাভাবিক। তবে এবার একেবারে প্রকাশ্য লোকালয়ে বিরাট আজগর সাপ। গৃহস্থের বাড়ির ভেতরে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়‌ এলাকায়। ঘটনাটি ঘটেছে, বলরামপুর থানার অন্তর্গত বলরামপুরের হাঁসপুর শিয়াল ছ্যাঁকা মোড়ে এক ব্যক্তির বাড়িতে। সাপটিকে উদ্ধার করে বলরামপুর বন দফতরের কর্মীরা। এইদিন প্রথমে পরিবারের সদস্যরা তাদের বাড়ির ঝোপের মধ্যে অজগরটিকে দেখতে পায়। ‌ এত বড় আকৃতির অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়ে পরিবার।‌

এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বলরামপুর বনবিভাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বলরামপুর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ‌ প্রায় আধ ঘন্টার চেষ্টায় ঝোপের মধ্যে থেকে অজগরটি উদ্ধার করেন তারা।বলরামপুর বন দফতর সূত্রে জানা গিয়েছে , সাপটি লম্বায় প্রায় ৭ ফুট, ওজন আনুমানিক ১৪ কেজি। অর্থাৎ বলা যেতে পারে সাপটি বিশাল আকৃতির। ‌সাপটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বনবিভাগ।

Related Posts

আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ – দেখা যাবে কলকাতা থেকেও chandra grahan 2025।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: রাতের আকাশে রবিবার দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গাঢ় লাল রংয়ের চাঁদের…

ByByDiganta Barta Sep 7, 2025

killed wife স্ত্রীকে মেরে তার দেহাংশ ব্যাগে নিয়ে ঘুরে বেড়াল স্বামী।

হাড় হিম করা ঘটনা। নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে স্ত্রীর দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে…

ByByDiganta Barta Aug 22, 2025

Dhumketu trailer ধূমকেতু ছবির হাত ধরে দেব-শুভশ্রী নিলেন নতুন ‘চ্যালেঞ্জ’।

প্রায় নয় বছর পর কথা হল দুজনের। নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ৯ বছর পর পাশাপাশি এসে দাঁড়ালেন দেব-শুভশ্রী। দুজনের…

ByByDiganta Barta Aug 5, 2025

থাইল্যান্ডের বৌদ্ধমঠে যৌ*ন কেলেঙ্কারি।

বৌদ্ধ ভিক্ষুককে ব্ল্যাকমেইল-ভিডিও প্রকাশ্যে আনার হুমকি।  নিজস্ব সংবাদদাতা, নিউজ দিগন্ত বার্তা: পবিত্র মঠের মধ্যে মহিলাকে এনে যৌনসঙ্গম বৌদ্ধ…

ByByDiganta Barta Jul 19, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top