Image

ভুল চিকিৎসায় মৃত্যু গৃহবধূর, আটক চিকিৎসক।

ভুল চিকিৎসায় মৃত্যু, উত্তপ্ত এলাকা।

নিজস্ব সংবাদদাতা, সাগর: ‌আর জি কর কাণ্ডের আবহে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল সাগর থানার কচুবেড়িয়াতে। এই ঘটনায় অভিযোগের তির এক গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে। রবিবার সন্ধেয় দফায় দফায় মৃত গৃহবধূর পরিবারের লোকজন ওই গ্রামীণ চিকিৎসকের চেম্বার ঘিরে বিক্ষোভ দেখায় ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে সাগর থানার পুলিশ এলে বিক্ষোভ আরও চরমে ওঠে। পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ ও ধস্তাধস্তি। এরপর পুলিশ ওই চিকিৎসক পিঙ্কু দাসের চেম্বারটি সিল করে দেয় বলে জানা গেছে। রাতেই আটক করা হয় পিঙ্কু দাসকে।

মৃতার পরিবারের অভিযোগ, স্থানীয় কচুবেড়িয়ার বাসিন্দা বছর কুড়ির রুমা আড়ি পেটে ব্যাথা, বমির উপসর্গ নিয়ে পিঙ্কু দাসের চেম্বারে আসেন। চেম্বারের মধ্যে রেখে শুরু হয় চিকিৎসা। রুমাকে দেওয়া হয় ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রুমার শারীরিক অবস্থার অবনতি হয়। তরুণীর মুখ থেকে গ্যাঁজা বেরতে থাকে। সন্ধে নাগাদ সাগর ব্লক হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বেশ উত্তেজন আছে এলাকায়।

Related Posts

হাসপাতাল টাকার জন্য আর মৃতদেহ আটকে রাখতে পারবে না – কড়া নির্দেশ স্বাস্থ কমিশনের।

নিজস্ব সংবাদদাতা, নিউজ দিগন্ত বার্তা: দীর্ঘদিন ধরেই চলছিল টালবাহানা। হাসপাতালে প্রিয়জনের মৃত্যু হয়েছে। কিন্তু আর্থিক কারণে সমস্ত টাকা…

ByByDiganta Barta Sep 10, 2025

দিন দিন বেড়েই চলেছে ‘অ্যাপেনডিক্স ক্যানসার'(appendix cancer)।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: ‘অ্যাপেনডিক্স ক্যানসার’ (appendix cancer)শব্দটা বেশ নতুন। কিন্তু ক্যান্সার শব্দটা বহুল প্রচলিত। তবে ইদানিং…

ByByDiganta Barta Sep 1, 2025

প্রতিটি সিগারেট কেড়ে নিচ্ছে জীবনের ২০ মিনিট।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: ধূমপান স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকারক, সিগারেট ক্যান্সারের কারণ – এই সত্য আমরা সকলেই জানি।…

ByByDiganta Barta Aug 30, 2025

Health conscious ভেজাল খাবার থেকে সচেতন হোন দ্রুত।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা Health conscious : এই মুহূর্তে ভেজাল খাবারে ছেয়ে গেছে বাজার। সবজি থেকে শুরু…

ByByDiganta Barta Aug 28, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top