• Home
  • ভাইরাল
  • হাসপাতালের ওয়ার্ড থেকে উদ্ধার বিষধর সাপ।
Image

হাসপাতালের ওয়ার্ড থেকে উদ্ধার বিষধর সাপ।

Snake in the hospital স্বাস্থ্য কেন্দ্রের শৌচালয়ে বিষধর সাপ। 

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হাসপাতালের ওয়ার্ড থেকে উদ্ধার দুটি বিষধর সাপ। ঘটনাটি হুগলীর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের। এম এস ২ ওয়ার্ডের বাথরুমের মধ‍্যে থেকে দুটি বিষধর সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে রোগীদের মধ‍্যে আতঙ্ক ছড়ায়। সোমবার একজন রোগী বাথরুমে গিয়ে সাপ দেখে ভয় পেয়ে যান। সাথে সাথে তিনি ওয়ার্ডের কর্তব‍্যরত নার্সদের কথাটা জানান। সেখান থেকে খবর যায় ওয়ার্ড মাষ্টারের কাছে। ওয়ার্ড মাষ্টার খবর দেন সাপ বিশেষজ্ঞ চন্দন ক্লেমিং সিংকে। তিনি খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে উপস্থিত হন। এবং এম এস ২ ওয়ার্ডের বাথরুম থেকে সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যান। ওয়ার্ডের ভিতরে সাপ উদ্ধারের ঘটনা প্রকাশ‍্যে আসতেই চাঞ্চল‍্য ছড়ায় হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের মধ‍্যেও।

এই বিষয়ে হুগলী জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, চুঁচুড়া হাসপাতালের পরিসেবার বেহাল দশা। পরিস্কার পরিছন্নতা বলতে কিছু নেই। হাসপাতালের বেহাল দশা নিয়ে সি এম ও এইচ ও সুপারকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। রাজ‍্যের স্বাস্থ‍্য পরিকাঠামো একেবারে ভেঙ্গে পরেছে। রোগীর ওয়ার্ডে সাপ উদ্ধার,এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ভয়ংকর একটা ঘটনা।
হাসপাতালে অসুস্থ মানুষ সুস্থ‍ হতে যায়, সেখানে যদি এক ছোবলে ছবি হওয়ার মত পরিস্থিতি তৈরী হয়, তাহলে তো রোগী সুরক্ষা তথৈবচ। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানিয়েছেন সুরেশ সাউ।

Related Posts

হাসপাতাল টাকার জন্য আর মৃতদেহ আটকে রাখতে পারবে না – কড়া নির্দেশ স্বাস্থ কমিশনের।

নিজস্ব সংবাদদাতা, নিউজ দিগন্ত বার্তা: দীর্ঘদিন ধরেই চলছিল টালবাহানা। হাসপাতালে প্রিয়জনের মৃত্যু হয়েছে। কিন্তু আর্থিক কারণে সমস্ত টাকা…

ByByDiganta Barta Sep 10, 2025

আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ – দেখা যাবে কলকাতা থেকেও chandra grahan 2025।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: রাতের আকাশে রবিবার দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গাঢ় লাল রংয়ের চাঁদের…

ByByDiganta Barta Sep 7, 2025

দিন দিন বেড়েই চলেছে ‘অ্যাপেনডিক্স ক্যানসার'(appendix cancer)।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: ‘অ্যাপেনডিক্স ক্যানসার’ (appendix cancer)শব্দটা বেশ নতুন। কিন্তু ক্যান্সার শব্দটা বহুল প্রচলিত। তবে ইদানিং…

ByByDiganta Barta Sep 1, 2025

প্রতিটি সিগারেট কেড়ে নিচ্ছে জীবনের ২০ মিনিট।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: ধূমপান স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকারক, সিগারেট ক্যান্সারের কারণ – এই সত্য আমরা সকলেই জানি।…

ByByDiganta Barta Aug 30, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top