• Home
  • ভাইরাল
  • শ্রীরামপুর ই এস আই হাসপাতালে আবারও উদ্ধার চন্দ্রবোড়া।
Image

শ্রীরামপুর ই এস আই হাসপাতালে আবারও উদ্ধার চন্দ্রবোড়া।

ফের স্বাস্থ্যকেন্দ্রে বৃহৎ আকারের চন্দ্রবোড়া।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: হুগলীর শ্রীরামপুর হাসপাতাল যেনো সাপেদের বিচরণ ক্ষেত্র। নতুন বছরে একেবারে প্রথমদিন, সাত সকালেই উদ্ধার ১টি চন্দ্রবোড়া। শ্রীরামপুর ই এস আই হাসপাতাল চত্বর থেকে বুধবার সকালে চন্দ্রবোড়াটিকে উদ্ধার করেন পশু প্রেমী তথা সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সাত সকালে হাসপাতালের কর্মী আবাসনের পিছন দিকে সাপটিকে দেখে চন্দনবাবুকে খবর দেয় আবাসিকরাই। চন্দনবাবু এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। কয়েকদিন আগেই হাসপাতাল চত্বর থেকে তিনটি চন্দ্রবোড়া উদ্ধার করা হয়েছিল। বারবার সাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পরছে হাসপাতালের রোগী ও তাদের পরিবারের লোকজন সহ স্থানীয়দের মধ‍্যে।তবে চন্দনবাবু সকলের উদ্দ‍্যেশ‍্যে জানিয়েছেন, সাপ দেখে আতঙ্কিত হয়ে অনেক সময় এদের মেরে ফেলা হয়। ফলে ধীরে ধীরে পরিবেশে এদের ভারসাম্য কমছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে সাপ। এছাড়া ফাঁকা জমির অভাবে এদের বাসস্থান হারিয়ে যাচ্ছে। খাদ‍্যাভাবও দেখা দিচ্ছে। ফলে লোকালয়ে চলে আসছে এরা। শ্রীরামপুর ই এস আই হাসপাতালে ঝোপঝাড় এবং স‍্যাতস‍্যাতে মাটি থাকার কারনে এবং খাবারের সন্ধানে চন্দ্রবোড়া সহ অন‍্যান‍্য সাপের বিচরণ ক্ষেত্র হয়ে গেছে। তাই এখানে বারংবার সাপ দেখা যাচ্ছে। এদের ক্ষতি না করে ধরে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া উচিৎ। সাপ কামড়ালে চিকিৎসার জন‍্য এ‍্যান্টি ভেরাম সিরাম তৈরী হয় সেটা সাপের বিষ থেকেই তৈরী হয়। তাই সাপ না মেরে রক্ষনাবেক্ষন করাই বাঞ্ছনীয়।

Related Posts

হাসপাতাল টাকার জন্য আর মৃতদেহ আটকে রাখতে পারবে না – কড়া নির্দেশ স্বাস্থ কমিশনের।

নিজস্ব সংবাদদাতা, নিউজ দিগন্ত বার্তা: দীর্ঘদিন ধরেই চলছিল টালবাহানা। হাসপাতালে প্রিয়জনের মৃত্যু হয়েছে। কিন্তু আর্থিক কারণে সমস্ত টাকা…

ByByDiganta Barta Sep 10, 2025

আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ – দেখা যাবে কলকাতা থেকেও chandra grahan 2025।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: রাতের আকাশে রবিবার দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গাঢ় লাল রংয়ের চাঁদের…

ByByDiganta Barta Sep 7, 2025

দিন দিন বেড়েই চলেছে ‘অ্যাপেনডিক্স ক্যানসার'(appendix cancer)।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: ‘অ্যাপেনডিক্স ক্যানসার’ (appendix cancer)শব্দটা বেশ নতুন। কিন্তু ক্যান্সার শব্দটা বহুল প্রচলিত। তবে ইদানিং…

ByByDiganta Barta Sep 1, 2025

প্রতিটি সিগারেট কেড়ে নিচ্ছে জীবনের ২০ মিনিট।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: ধূমপান স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকারক, সিগারেট ক্যান্সারের কারণ – এই সত্য আমরা সকলেই জানি।…

ByByDiganta Barta Aug 30, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top