Wednesday, February 4, 2026
Ad

কাল জয়ী কথাশিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস পালন।

Must read

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : আজ ৩১শে ভাদ্র। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮তম জন্মদিন। ১২৮৩ খ্রীষ্টাব্দের (ইংরাজীর ১৫/০৯/১৮৭৬) এই দিনেই অমর কথা শিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় হুগলী জেলার দেবানন্দপুর গ্রামে অত‍্যন্ত দরীদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। শরৎ চন্দ্রের বাল‍্যকাল ও কৈশর জীবনের বেশ কিছুকাল তিনি দেবানন্দপুরের পৈত্রিক বাড়িতেই অতিবাহিত করেছেন।

সোমবার সকাল থেকেই দেবানন্দপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে এই কথা শিল্পীর জন্ম দিবস সাড়ম্বরে পালিত হয়। এই উপলক্ষ্যে এক সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস‍্য সদস‍্যা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, বহু গুণমুগ্ধ মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। এদিন কালজয়ী সাহিত্যিকের মর্মর মূর্তিতে মাল‍্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিধায়ক অসিত মজুমদার ও অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যাক্তিগন।

সাহিত্যিক শরৎ চন্দ্রকে নিয়ে বিধায়ক অসিত মজুমদার জানালেন, এমন একজন গুণী মানুষ এই বাংলায় জন্মেছিলেন, এটা শুধু হুগলী জেলার দেবানন্দপুরের নয়, গোটা পশ্চিমবঙ্গের কাছে অত‍্যন্ত গর্বের। এমন শ্রষ্ঠার অমর সৃষ্ঠি, সাহিত‍্য, উপন‍্যাস, গল্প সব কিছুই সমগ্র বঙ্গবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি এবং তার শিল্পী স্বত্তা আজও অমর হয়ে আছে সমগ্র বাঙ্গালীর প্রাণে মনে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article