Saturday, March 21, 2026
Ad

কাকদ্বীপে মানসিক অবসাদগ্রস্ত এক বৃদ্ধকে পরিবারের কাছে পৌঁছে দেয়া হলো হ্যাম রেডিওর মাধ্যমে।

Must read

E-Paper

E Paper 12-11-2025

কাকদ্বীপে উদ্ধার বিহারের বাসিন্দা।

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ : গত কয়েকদিন আগে কাকদ্বীপ বাজারে অপরিচিত এক মানসিক অবসাদগ্রস্ত এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় মানুষ জন, তারা পুলিশকে জানান। কাকদ্বীপ থানার পুলিশ এসে ওই বৃদ্ধকে স্থানীয় এক সোসাইটিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। সোসাইটির পক্ষ থেকে যোগাযোগ করা হয় ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সঙ্গে, বৃদ্ধের পরিবারকে খুঁজে বের করার জন্য। কয়েকদিনের মধ্যেই হ্যাম রেডিওর নিজস্ব নেটওয়ার্কের দ্বারাই পরিবারের হদিস পায়। জানা যায়, বৃদ্ধের নাম মহম্মদ মুস্তাক (৭৭), গ্রাম সিমলবারি ,থানা ও জেলা কিসানগঞ্জ, বিহার।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর ধরেই মানসিক সমস্যায় রয়েছেন মুস্তাক। মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যান আবার একা ফিরেও আসেন। এবার মাস দুয়েক আগে মেয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন আর ফিরতে পারেননি, চলে আসেন কাকদ্বীপে, বৃহস্পতিবার তার ছেলে ও নাতি আসেন। কাকদ্বীপ থানার আই সি শিবুঘোষ, হ্যাম রেডিও-র প্রতিনিধি দিবস মন্ডল ও অন্যান্য আধিকারিকদের উপস্থিততে ছেলে ও নাতির হাতে তুলে দেয়া হয় তাঁকে।

বাবাকে পেয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ছেলে মুনফারাজ আনসারি ফিরলেন বাড়ির পথে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article