Wednesday, February 4, 2026
Ad

ব্রহ্মপুত্র ট্রেন থেকে উদ্ধার গাঁজা, ধৃত তিন মহিলা।

Must read

E-Paper

E Paper 12-11-2025

জ্যোতির্ময় ভৌমিক, আসাম: যাত্রী সেজে ট্রেনে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়লো বিহারের তিন মহিলা। রেল পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীর আড়ালে তিন মহিলা গাঁজা নিয়ে ডাউন ব্রহ্মপুত্র বিহারের উদ্দেশ্যে যাত্রা করছিল। কিন্তু আগাম তথ্যের ভিত্তি করে আগে থেকে রেল পুলিশ অপেক্ষা রত ছিলো নিউ বঙাইগাঁও স্টেশনে।

এরপর রবিবার বিকালে ট্রেনটি স্টেশনে প্রবেশ করা মাত্র রেল পুলিশ ট্রেনটি চিরুনি তালাশি শুরু করে। এবং ১০ কেজি ক্যানবিশ গাঁজা সহ তিন মহিলা সরবরাহকারী কে আটক করে রেল রেল সুরক্ষা বাহিনী। তিন জন ক্রমে কাজল দেবী, কুসুম দেবী এবং পুনম দেবী। তারা সকলে বিহার রাজ্যের পূর্নিয়ার বাসিন্দা। রেল পুলিশ তাদেরকে আটক করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article