Sunday, March 22, 2026
Ad

পরিত্যক্ত বাড়িতে বোমা উদ্ধার

Must read

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- চুঁচুড়া আনন্দমঠে একটি পরিতক্ত ঘরে সাতটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল‍্য ছড়ালো। উক্ত এলাকার স্থানীয় এক বাসিন্দা মমতা রায় ভৌমিক বাগানে ঝিঁঙে তুলতে গিয়ে বোমা গুলো দেখতে পান। দেখেই তিনি অন‍্যান‍্যদের ঘটনাটি জানায়। এরপরেই খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে বোমা গুলো উদ্ধার করে নিয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ কেউ হয়তো বোমাগুলো এখানে রেখে গেছে। নয়ত পরিত্যক্ত ঘরটিতেই বোমা তৈরি হত।

আনন্দমঠের বাসিন্দা রিঙ্কি সামন্ত বলেন, বাড়িতে ছোটো বাচ্ছা আছে। যদি না বুঝে ওরা বোমাতে হাত দিত তাহলে তো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।
বিগত দশ বছরের বেশি সময় এই বাড়িতে কেউ থাকে না। আগাছায় ভরে থাকা সেই বাড়িতে দুষ্কৃতিদের যাতায়াত ছিল কিনা সেই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কিছু জানেনা বলেই জানা গেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article