Wednesday, February 4, 2026
Ad

সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প (Detention camps)তৈরির নির্দেশ অমিত শাহর দপ্ততরের।

Must read

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: আবার সামনে চলে এসেছে অনুপ্রেবাশকারী তত্ত্ব। ফলে গন্ডগোল তৈরী হচ্ছে বিজেপি শাসিত রাজ্য ও অবিজেপি শাসিত রাজ্যের মধ্যে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতেই ডিটেনশন শিবিরে (Detention camps)পাঠানো হবে। সম্প্রতি পাশ হওয়া অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-র পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কোনও সন্দেহভাজনকে ডিটেনশন সেন্টারে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল। যদি ওই সন্দেহভাজন বিদেশি দাবি করেন যে তিনি বিদেশি নন। তারপরও এই নিয়ে কোনও প্রমাণ দাখিল করতে না পারেন কিংবা আদালত থেকে এই নিয়ে জামিনের ব্যবস্থা না করতে পারেন, তবে তাঁকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে।

প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরির জন্য বলল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে। আর এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হল। গত
কয়েকমাস ধরে দেশজুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান চলছে। বিভিন্ন রাজ্য থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। আর এই অনুপ্রবেশকারী ইস্যুতেই ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে। তৃণমূলের অভিযোগ, বাংলাভাষায় কথা বললেই ভিনরাজ্যে বাংলাভাষীদের ধরে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article