Sunday, March 22, 2026
Ad

উদ্ধার হওয়া চুরির সামগ্রী গৃহস্থ কে ফেরত দিলো মন্তেশ্বর পুলিশ।

Must read

E-Paper

E Paper 12-11-2025

জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান : মাস ছয়েক আগে মন্তেশ্বরের সিংহালি গ্রামে বাড়িতে গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে নগদ টাকাসহ সোনা রুপার গহনা চুরি গিয়েছিল।

ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন বাড়ির মালিক বিশ্বনাথ হাজরা। অভিযোগ ছিল বাড়ির সদর দরজায় তালা ঝুলিয়ে কুসুম গ্রামে দিকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন তিনি। ঘন্টা দুয়েক পর বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির বারান্দার গ্রিলের তালা ভাঙ্গা। ঘরের ভিতরে দরজা খোলা আলমারি শোকেস বাক্স ভাঙ্গা।গোটা ঘর লন্ডভন্ড বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র আলমারির মধ্যে থাকা নগদ টাকা ও সোনার গহনা খোওয়া গেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু করে কিছুদিনের মধ্যেই দুই দুষ্কৃতী কে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কাটোয়া থানার চন্দ্রপুর এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ওই গৃহস্থের কিছু সোনা ও রুপোর গয়না উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে মন্তেশ্বর থানার ওসি দেবাশীষ নাগ উদ্ধার হওয়া সোনা ও রুপোর গহনা সামগ্রী বিশ্বনাথ বাবুর হাতে তুলে দেন। পুলিশের ভূমিকায় খুশি হয়েছেন বিশ্বনাথ বাবু। তিনি জানান চুরি হয়ে যাওয়া সামগ্রী ফেরত পাবেন তা তিনি আশা করতে পারেননি। এজন্য পুলিশকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article