• Home
  • পশ্চিমবঙ্গ
  • মাধ্যমিক পরীক্ষার দিন পুলিশের কড়া পদক্ষেপ রায়দিঘীতে।
Image

মাধ্যমিক পরীক্ষার দিন পুলিশের কড়া পদক্ষেপ রায়দিঘীতে।

পরীক্ষা চলাকালীন রায়দিঘী এলাকাজুড়ে কড়া নিরাপত্তা পুলিশের।

নুরউদ্দিন, রায়দিঘি: আজ রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা, সেই মত পরীক্ষার্থীরা কোনোভাবে আসিবিধায় না পড়ে তার জন্য সব রকম সতর্কতা রাজ্য পুলিশের। সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার পক্ষ থেকে রায়দিঘীর কাছারি বাজার, রায়দিঘী ব্রিজ সংলগ্ন রাস্তাতেই সকাল থেকে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। কোনোভাবেই যানজট সৃষ্টি না হয় এবং কোনো পরীক্ষার্থী কোনো যাতে দুর্ঘটনার শিকার না হয় তার জন্য পুলিশের তরফ থেকে বড়ো বড়ো গাড়ি গুলি বন্ধ করে রেখেছে পরীক্ষার সময়। যানজট যাতে কোনো ভাবে না ঘটে তার জন্য টোটো, অটো গুলি নির্দিষ্ট পার্কিং করা ও হচ্ছে। পাশাপাশি রায়দিঘীর সকল রাস্তাতেই পুলিশি নজরদারি ব্যবস্থা করা হয়েছে,যাতে মধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্র যেতে পারে এবং পরীক্ষা দিয়ে ফিরে আসতে পারে বাড়িতে,সেই ভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ।রায়দিঘী থানার আই সি মানস চ্যাটার্জির নির্দেশে রায়দিঘীর রাস্তাতে এমন কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল হলেই হাজার হাজার টোটো, অটো, বাস, ট্রেকার ও লরি যাতায়াত করে রায়দিঘী এলাকায়। কিন্তু আজ মাধ্যমিক পরীক্ষা, সেইমতো সকাল থেকে রায়দিঘীতে পুলিশের নির্দেশে লরি সহ মাল বোঝাই গাড়ি গুলি বন্ধ রাখা হয়েছে। কোনোভাবে যানজট না হবার কারণে কড়া নিরাপত্তা রায়দিঘী পুলিশের। পাশাপাশি আসন্ন মাধ্যমিক পরীক্ষাথীদের হাতে সুন্দরবন পুলিশ জেলার সহযোগিতায় রায়দিঘি থানার পক্ষ থেকে পেন ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top