Wednesday, February 4, 2026
Ad

গভীর রাতে টহলরত পোলবা থানার পুলিশ গ্রেফতার করলো তিন দুষ্কৃতিকে।

Must read

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি গ্রামীণ পুলিশের একের পর এক সাফল‍্য। সোমবার হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত চন্ডিতলা থানা, বুধবার মগরা থানার পর এবার পোলবা থানার সাফল‍্য। গভীর রাতে হুগলির পোলবা থানার পুলিশ গ্রেফতার করেছে তিনজন দুষ্কৃতিকে। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া – তারকেশ্বর রোডের উপরে জোড়া অশ্বত্থ তলায়। পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার গভীর রাতে।

পোলবা থানার পুলিশ টহল দেওয়ার সময় জোড়া অশ্বত্থ তলার একটি টিউবয়েলের পাশে তিনজন কে দেখতে পায়। গভীর রাতে তিনজনকে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নেমে এদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তল্লাশি করে এদের থেকে পাওয়া যায় বিভিন্ন অস্ত্র, লোহার রড, তালা ভাঙ্গার যন্ত্র। এরপরই পোলবা থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জেড়ায় ধৃতরা জানায়, কয়েকদিন আগে সেঁইয়া এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার চেষ্টা করেছিল। ধৃতদের নাম বিজু মন্ডল, অজয় দুলে ও সনৎ আহির। এরা তিনজনই দাদপুর এবং ব‍্যান্ডেলের বাসিন্দা। ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article