Wednesday, February 4, 2026
Ad

শ্রীরামপুরের পূজো মন্ডপগুলো পরিদর্শনে পুলিশ কমিশনার। 

Must read

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: বাঙালীর বারো মাসে তেরো পার্বন। আর এই তেরো পার্বনের মধ‍্যে শ্রেষ্ঠ পার্বন দূর্গা পূজো। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি পূজোর। কাশ ফুল, শরতের নীল সাদা আকাশ, বাতাসে শিউলির গন্ধ, জানান দিচ্ছে মৃন্ময়ী মায়ের আগমনী বার্তা। পুজো কমিটিগুলো শুরু করেছে মায়ের আগমনের প্রস্তুতি। বছরের এই চারটে দিনের অপেক্ষা করে থাকেন বাঙ্গালী সহ প্রায় সব ধর্মের মানুষ। আর এই পূজোকে আরও সুশৃঙ্খল ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন‍্য তৎপর প্রশাসনও। উৎসব মুখর এই পূজোর দিন গুলো যাতে নির্বিঘ্নে কাটে তার জন‍্য মঙ্গলবার হুগলীর শ্রীরামপুরের বিভিন্ন পূজো মন্ডপ পরিদর্শন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী।কথা বলেন পূজো প‍্যান্ডেলের কর্ম কর্তাদের সাথেও। এদিন পুলিশ কমিশনারের সাথে ছিলেন অন‍্যান‍্য পুলিশ আধিকারিকগনও।

এই প্রশঙ্গে অমিত পি জাভালগী বলেন, পূজোর দিনগুলো সুন্দর করে তোলার জন‍্য পরিদর্শন করা। প্রতিবছর পূজো কমিটিগুলো নিয়ম মত সুষ্ঠ ভাবেই সব পরিচালনা করেন। তবুও প্রশাসনের তরফে যে নিয়মগুলো বা বিধিনিষেধ রয়েছে সেগুলো এদিনে জানিয়ে দেওয়া হল। পরবর্তী সময়ে হুগলীর সব পূজো মন্ডপই পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগী।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article