Sunday, March 22, 2026
Ad

বিজেপি নেত্রীর নামে পড়ল পোস্টার।

Must read

E-Paper

E Paper 12-11-2025

সাংসদ লকেট চট্ট‍োপাধ‍্যায়ের বিরুদ্ধে পড়লো পোষ্টার।

বন্দনা ভট্টাচার্য, হুগলী: হুগলীর সাংসদ ভারতীয় জনতা পার্টির লকেট চ‍্যাটার্জীর বিরুদ্ধে পোষ্টার পরছে। বৈদ‍্যবাটি, শেওড়াফুলি, শ্রীরামপুর সহ শ্রীরামপুর লোকসভার একাধিক জায়গায় পোষ্টার নজরে এসেছে। পোষ্টারে লেখা রয়েছে, কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চ‍্যাটার্জীকে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমি পুত্র চাই। এর নিচে লেখা রয়েছে দয়া করে আমাদের কেউ তৃণমূল বা কংগ্রেস মনে করবেন না। আমরা বিজেপির কর্মী। যদিও কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

তবে পোষ্টার ঘিরে তৃণমূল ও বিজেপির মধ‍্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই বিষয়ে শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, এটা সম্পূর্নভাবে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। এরা চোরেদের সরকারের সাথে যুক্ত। যেহেতু তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত,সেই দিক থেকে দৃষ্টি অন‍্যদিকে ঘোরানোর জন‍্য এবং সাধারণ মানুষের মধ‍্যে বিভ্রান্তি সৃষ্ঠি করার জন‍্য তৃণমূলের কর্মীরাই এই পোষ্টার লাগিয়েছে। গত নির্বাচনে লকেট চ‍্যাটার্জী মানুষের সমর্থনে জিতেছে। আবারও জিতবে। প্রধানমন্ত্রীর কথা মত আগামী দিনে বিজেপি তিনশো সত্তোর এবং এন ডি এ চারশো পাবে, এর অন‍্যথা হবে না বলেও জানিয়েছেন মোহন আদক।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article