Wednesday, February 4, 2026
Ad

গণধর্ষণের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ।

Must read

E-Paper

E Paper 12-11-2025

গণধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে CPDRS

লতা পুরকাইত, মন্দির বাজার : দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারের সেকেন্দারপুরে গত ১৪ সেপ্টেম্বর এক কলেজ ছাত্রীর উপরে অত্যাচার এবং গণধর্ষণ ও প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে  মানবাধিকার সংগঠন ‘সিপিডিআরএস’ মন্দির বাজার থানার সামনে বিক্ষোভ দেখান।
উক্ত সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার সম্পাদক জ্ঞানতোষ প্রামানিক বলেন,
“সেকেন্দারপুরের পিতৃহারা কলেজ ছাত্রীর উপর দু জন দুস্কৃতি দিন দুপুরে শংকরপুর মোড় থেকে  আগ্নেয় অস্ত্র দেখিয়ে মেয়েটির উপর পৈশাচিক অত্যাচার ও গণধর্ষণ করে। তার প্রেমিককেও মারধর করে দশ হাজার টাকা জরিমানা করে।
মানবাধিকার সংগঠনের (CPDRS) এর পক্ষ থেকে এই নারকীয় ঘটনার তীব্র ধিক্কার জানাই।

বিক্ষোপকারীদের দাবি ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ দুস্কৃতিদের গ্রেপ্তার করে নি।  পুলিশী নিস্ক্রিয়তা ও শাসক দলের প্রভাবশালী নেতা হওয়ার কারনে পুলিশ তাদের আড়াল করার চেষ্টা করছে। অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেপ্তার করে কঠোর সাজাদানের দাবি তোলেন।
এদিন ছাত্র সংগঠন (এ আই ডি এস ও),  মহিলা সংগঠন (এ আই এম এস এস) এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মন্দিরবাজার থানায় বিক্ষোভ প্রদর্শন করে এবং ডেপুটেশন দেয়।
বিক্ষপকারীরা আরো বলেন, আক্রান্ত পরিবারের সুরক্ষা ও গ্রামে দ্রত পুলিশ ক্যাম্প বসাতে হবে।

এই ঘটনায় অবশ্য সুন্দরবন পুলিশ সুপার কোটেশ্বর রাও নলাভাট বলেছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে গণধর্ষণ সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
অন্যদিকে মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার জানান, অভিযুক্তদের একটাই পরিচয় তারা অপরাধী। দলের সমর্থক বলে কেউ সমাজবিরোধী কার্যকলাপ করলে দল তা মেনে নেবে না। আমরা নির্যাতিতা ছাত্রীর পাশে রয়েছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article