Sunday, March 22, 2026
Ad

লক্ষাধিক টাকায় বিক্রি শিশুপুত্র, গ্রেফতার পাঁচ।

Must read

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : ছয় মাসের শিশুপুত্র বিক্রি করে দেওয়ার অভিযোগে চুঁচুড়া থানার পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে বিক্রি হয়ে যাওয়া শিশু। অভিযোগ পাওয়ার ছয় ঘন্টার মধ‍্যেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেশি রাতে মামন ওঁড়াও নামের এক মহিলা চুচুড়া থানায় অভিযোগ করেন তার ছয় মাসের শিশুকে কেউ অপহরণ করে নিয়ে গেছে।

অভিযোগ পেয়েই প্রশাসন এক মিনিটও  সময় নষ্ট না করে শুরু করে দেয় তল্লাশি। জানা যায়  পিঙ্কি গুপ্তা ও অপর এক মহিলা সঙ্গীতা বিশ্বাস নামক দুই মহিলা, মামন ওঁড়ায়ের পাতানো দিদি। এদিন পিঙ্কির বাড়িতে একটি অনুষ্ঠানে মামন তার স্বামী ভীম ওঁড়াও ও ছয় মাসের শিশুপুত্রকে নিয়ে আসেন। খাওয়া – দাওয়ার পর ভীম ওঁড়াও ফিরে গেলেও মামন তার ছেলেকে নিয়ে পিঙ্কির বাড়িতেই ঘুমিয়ে পরেন। ঘুম থেকে উঠে দেখে ছেলে পাশে নেই।

0এরপরই খোঁজ করে না পেয়ে থানায় মামন অভিযোগ করেন। চুচুড়া থানার অফিসার অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ রাত – ভোর তল্লাশি করে জানতে পারে মামনের দুই পাতানো দিদি মামনের ছেলেকে দেড় লক্ষ টাকায় বিক্রি করে দেয় রমেন দেবনাথ নামে চন্দননগরের এক ব‍্যাক্তির কাছে।  অবশেষে চন্দননগর থেকে সকালে উদ্ধার করা হয় বাচ্ছাটিকে। গ্রেফতার করা হয় ঘটনার সাথে যুক্ত রমেন দেবনাথ, পিঙ্কি গুপ্তা, সঙ্গীতা বিশ্বাস, বেবি অধিকারী, কাকলি চক্রবর্তী কে। ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। চুঁচুড়া পুলিশের বড় সর সাফল‍্যে খুশি চুঁচুড়ার মানুষ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article