Sunday, March 22, 2026
Ad

দুয়ারে সরকার কর্মসূচিতে নজির দ: ২৪ পরগনা জেলার।

Must read

E-Paper

E Paper 12-11-2025

স্বাস্থ্য সাথী কার্ড পেল ২৬ হাজার মানুষ।

নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা : দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্যের মধ্যে নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। রাজ্যে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে ২৬ হাজারেরও বেশি আবেদনকারীর হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হয়েছে। সোমবার ছিল ষষ্ঠ দফার দুয়ারে সরকার শিবিরের শেষ দিন। সুন্দরবন ও শহর এলাকার দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে সব মিলিয়ে ১০ লাখেরও বেশি মানুষের উপস্থিতি ছিল।

এদিন পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট এলাকায় বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলে আয়োজিত একটি শিবির পরিদর্শন করেন জেলা শাসক সুমিত গুপ্তা। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরা, স্থানীয় বিধায়ক সমীর জানা।

দ্বীপ এলাকায় ইঞ্জিনভ্যানে জেলাশাসক ও বিধায়ক।

আনুষ্ঠানিক ভাবে এদিন বিভিন্ন আবেদনকারীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন পাথরপ্রতিমার প্রত্যন্ত এলাকার এই শিবিরে যাওয়ার সময় নদী পার হয়ে তটের বাজার থেকে ইঞ্জিন ভ্যানে চেপে বসেন জেলা শাসক ও বিধায়ক। জেলা শাসক ও বিধায়ককে সাধারণ যাত্রীর মত ইঞ্জিন ভ্যানে চাপতে দেখে কার্যত হতচকিত হয়ে যান এলাকা বাসীরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে ২ লক্ষ ৭০ হাজার আবেদন জমা পড়েছিল। ইতিমধ্যেই ১ লক্ষ ৮০ হাজার আবেদন মঞ্জুর করা হয়েছে৷ আবেদন খতিয়ে দেখার জন্য প্রায় এক হাজার টিম তৈরি করা হয়েছে। জেলা শাসক জানান, ১০ লক্ষেরও বেশি মানুষ দুয়ারে সরকার শিবিরে হাজির হয়েছিলেন। এটা আমাদের কাছে রীতিমত সাফল্য বলে মনে করছি। এখনও পর্যন্ত প্রায় ৬৭ শতাংশ আবেদন মঞ্জুর করা হয়ে গিয়েছে। বাকি আবেদন খতিয়ে দেখার কাজ চলছে। শহর থেকে গ্রামে এমনকি সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকাতেও দুয়ারে সরকার শিবিরে মানুষের যথেষ্ট ভিড় ছিল।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article