Tuesday, March 24, 2026
Ad

সোনারপুর থানার চত্বরে দিনের আলোতে প্রকাশ্যে চললো গুলি।

Must read

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদদাতা, সোনারপুর : সোনারপুর থানার চত্বরে দিনের আলোতে প্রকাশ্যে চললো গুলি। ঘটনাটি ঘটেছে সোনারপুর ওভারব্রিজের নিচে। এইরকম একটা জনবহুল জায়গায় কি করে সবার চোখের সামনে প্রকাশ্যে গুলি চললো এনিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

অবশ্য গুলি চালানোর কয়েক ঘন্টার মধ্যেই সিসি টিভির ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করেছেন সোনারপুর থানার পুলিশ।স্থানীয় বাসিন্দা ও আশেপাশের ব্যবসায়ীরা প্রত্যেকই এই ঘটনা ঘটার পর শিউরে উঠেছেন। সোনারপুর থানার পুলিশ আধিকারিক সঞ্জীব চক্রবর্তীর নির্দেশে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ও পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছেন।

অভিযুক্তরা হলেন গোপাল হালদার (৩৭), দীপক দেবনাথ (৪১), জয়দেব দাস (৩৮), মনোরঞ্জন দাস (৪৩), দীপ মণ্ডল (২৭),এরা প্রত্যেকেই সোনারপুরের বাসিন্দা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article