Wednesday, February 4, 2026
Ad

উস্তিতে বিজেপি নেতা খুনে গ্রেফতার এক মহিলা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। 

Must read

E-Paper

E Paper 12-11-2025

যৌনাঙ্গ ছিঁড়ে ফেলা হয়েছিল বিজেপি নেতার।

নিজস্ব সংবাদদাতা, উস্তি: গত শুক্রবার গভীর রাতে উস্তি থানার দ্বীপের মোড়ের কাছে বিজেপির দলীয় কার্যালয়ের ভিতর থেকে পৃথ্বীরাজ নস্কর নামের এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় আটপাড়া এলাকায় থাকতেন ওই বিজেপি নেতা। বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনার ছিলেন তিনি। উল্লেখ্য, গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে গত ৭ তারিকে উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেন পৃথ্বীরাজের পরিবার। ঘটনার পর গ্রেপ্তার হয় এক মহিলা সহ আটক আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, ধৃত মহিলার দাবি, পৃথ্বীরাজ তাঁকে জোর করছিলেন শারীরিক সম্পর্কের জন্য। নিজের সম্মান রক্ষার জন্যই টেবিলে থাকা ব্লেড দিয়ে যৌনাঙ্গে আঘাত করে তিনি। আরো জানা গেছে, ধৃত মহিলার সাথে গত ছয় বছর ধরে ওই নেতার সম্পর্কে ছিল। ঘটনার দিন মহিলাকে ডাকেন ওই নেতা। এরপর শারীরিক সম্পর্কের জন্য জোর করেন। কোনভাবে তাঁর হাত থেকে বের হতে না পারায় হাতের কাছে থাকা একটি ব্লেড দিয়ে ওই নেতার যৌনাঙ্গে আঘাত করেন।

অভিযুক্ত বলেন, পৃথ্বীরাজের সাথে ছয় বছর ধরে ভালবাসতাম। ও আমায় ফোন করে পার্টি অফিসে ডাকে। কথা বলতে-বলতে বুঝলাম ড্রিঙ্ক করেছে। বুঝতে পেরে চলে আসছিলাম। তারপর জোর করে শারীরিক সম্পর্ক করতে চাইল। করিনি আমি কারণ ও আরও অনেকের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। ও আমার সামনেই জামা-কাপড় খুলে জোর করছিল। যেটা আমি চাইনি। তাই টেবিলে ব্লেড ছিল পুরুষাঙ্গে চালিয়ে দিয়েছি।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, আমরা জানতে পেরেছে পৃথ্বীরাজের সঙ্গে একের অধিক মহিলার সম্পর্ক ছিল। আমরা একজনকে গ্রেফতার করেছি। সেই ভদ্রমহিলা নিজের দোষ স্বীকার করেছেন। আর মহিলার বক্তব্যের পাশাপাশি তদন্ত করেও আমাদের হাতে যা তথ্য উঠে এসেছে তাতেও আমরা যথেষ্ঠ মিল পেয়েছি। এই ঘটনায় আরো কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ডায়মন্ড হারবার মরগে নিহতের ময়না তদন্ত হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article